বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
“মিথিলার এপার ওপার”

“মিথিলার এপার ওপার”

ছোট পর্দার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। গেল বছরের ডিসেম্বরে কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সাথে ঘর বেঁধেছেন। বিয়ের পর কিছুদিন কলকাতায় থাকলেও তিনি এখন বাংলাদেশে। তবে তিনি কোন দেশে স্থায়ী হবেন সে বিষয়ে প্রশ্ন ছিল। সম্প্রতি একটি লাইভ অনুষ্ঠানে এসে জানালেন কোন দেশে থাকবেন তিনি।


মিথিলা জানান, যেহেতু ওপার বাংলার মানুষকে বিয়ে করেছি, আমাকে তো ওপার বাংলায় যেতেই হবে। তবে তার মানে এই নয় যে আমি কিন্তু বাংলাদেশ ছাড়ছি । আমি অবশ্যই আমার দেশে আসব, ভালো কাজ পেলে অবশ্যই করব। বাংলাদেশ থেকে কলকাতার দূরত্ব বেশি নয়। তাই ইচ্ছা করলেই আমি দেশে চলে আসব। আমার মেয়ে আইরা এখন সেখানে পড়াশোনা করছে। সেদিকে আমার নজর দিতে হবে।

অভিনয়ের বিষয়ে মিথিলা বলেন, কলকাতায় বেশকিছু ভালো কাজের অফার চলছে। তার মধ্যে কলকাতার একটি ওয়েব সিরিজ। এ ছাড়া বাংলাদেশে নতুন কিছু নাটক করার কথা আছে। সব মিলিয়ে দুই বাংলায় ভালো কিছু কাজ করব।

এদিকে মিথিলার একমাত্র মেয়ে আইরা কলকাতার একটি স্কুলে ভর্তি হয়েছে। বর্তমানে অনলাইনে বাংলাদেশে থেকে ক্লাস করেছে আইরা। তাই সীমানা রেখা দিয়ে চলাচল শুরু হলেই দেশ ছাড়বেন বলে জানান মিথিলা।

প্রসঙ্গত, গেল ৬ ডিসেম্বর ঘরোয়া পরিবেশে ই সাদামাটাভাবে বিয়েটা সেরে ফেলেন নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশের মডেল ও অভিনেত্রী মিথিলা। সৃজিতের দক্ষিণ কলকাতার বাসায় তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়। দুই পরিবারের সদস্য ও কাছের কিছু বন্ধুবান্ধব উপস্থিত হয়েছিলেন সে আয়োজনে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com