বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
করোনা নয়, ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত

করোনা নয়, ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত

করোনা নয়, হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার৷
অন্তত, চিকিৎসকদের অনুমান তাই৷
অতিরিক্ত শ্বাসকষ্ট হওয়ার জন্য গত রবিবার একটু বেশি রাতে সঞ্জয়কে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়৷ ঐ রাতেই প্রাথমিকভাবে তাঁর করোনা পরীক্ষা করা হলে, রিপোর্ট “নেগেটিভ” আসে৷


সোমবার আরও বিস্তারিতভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়৷
কিন্তু, করোনার কোনও চিহ্ন পাওয়া যায় না৷
এরপর অভিজ্ঞ চিকিৎসকরা সঞ্জয় দত্তের শ্বাসকষ্টের উৎস খুঁজতে শুরু করেন৷
দেখা যায়, বহুদিন যাবৎ এই অভিনেতা মাঝেমধ্যেই ফুসফুসের কষ্টে ভুগতেন৷


সেই সূত্র অনুসন্ধানে শুরু হয় নানা পরীক্ষা৷
শেষে, চিকিৎসরা অনুমান করেন, সঞ্জয়ের ফুসফুসে ক্যান্সার বাসা বেঁধেছে৷
বায়োপসি করে তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়৷
কিন্তু, মঙ্গলবার গভীর রাতে তাঁর মেডিকেল রিপোর্টে দেখা যায়, চিকিৎসকদের অনুমান সত্যি৷ সঞ্জয় ক্যান্সার-আক্রান্ত৷ চিকিৎসকদের পরামর্শ অনুসারে আপাতত তাঁকে বিশ্রামে থাকতে হবে৷ তারপর শুরু হবে চিকিৎসা৷


এই খবর সঞ্জয় দত্তের কাছে পৌঁছানো মাত্র তিনি টুইটারের মাধ্যমে তাঁর প্রয়োজক, পরিচালক ও “ফ্যান”-দের আশ্বস্ত করে বলেন, তাঁরা যেন দুশ্চিন্তা না করেন৷ কিছুদিনের মধ্যেই তিনি আবার শ্যুটিঙে ফিরবেন৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com