শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মজাদার গার্লিক বিফ তৈরির নিয়ম

মজাদার গার্লিক বিফ তৈরির নিয়ম

গরুর মাংস খেতে সবাই-ই কম বেশি পছন্দ করে। সচরাচর খুব বেশি মসলা দিয়েই গরুর মাংস রান্না করা হয়। কিন্তু অনেক মানুষ আছে যারা বেশি মসলা খেতে পছন্দ করে না। তাই বলে কি গরুর মাংস খাবেন না? অল্প মসলা দিয়ে খুব সহজেই রান্না করে খেতে পারেন মজাদার গার্লিক বিফ। ঝাল খেতে যারা খুব পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে এই ডিশটি। তাই আজকে আমরা আপনাদের কম মসলা দিয়ে কিভাবে সহজেই তৈরি করবেন স্পাইসি গার্লিক বিফ তার পদ্ধতি জানাবো। চলুন তাহলে জেনে নেই পুরো প্রণালীটি।

গার্লিক বিফ তৈরির পদ্ধতি  

উপকরণ

গরুর মাংস- ১ কেজি

পেঁয়াজ কুঁচি- ১ কাপ

মরিচ গুড়া- ১ কাপ

হলুদ গুড়া- ১ কাপ

রসুন বাটা- ১/২ চা চামচ

আদা বাটা- ১/২ চা চামচ

রসুনের কোয়া- ৫/৬টি

ধনে গুড়া- ১ চা চামচ

জিরা গুড়া- ১/২ চা চামচ

তেল– ১/২ কাপ

মাংসের মসলা- ১/২ চা চামচ

টক দই- ১ কাপ

টমেটো সস- ১/২ কাপ

গরম মসলা গুড়া- ১/২ চা চামচ

লবণ– স্বাদমতো

প্রস্তুত প্রণালী

১) প্রথমে গরুর মাংস ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে।

২) এবার একটি পাত্রে মাংস নিয়ে তাতে একে একে তেল, টকদই, হলুদ, মরিচ, রসুন, আদা, পেঁয়াজ, লবণ দিয়ে ভালোভাবে মেখে মেরিনেট করে ৩০ মিনিট রাখতে হবে।

৩) এবার একটি প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজকুঁচি দিয়ে বাদামী করে ভেজে নিতে হবে।

৪) তারপর এতে মাংস দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। কষানো হলে সামান্য পানি দিয়ে নেড়ে অল্প আঁচে ঢেকে দিতে হবে।

৫) মাংস সিদ্ধ হয়ে এলে টমেটো সস, রসুনের কোয়া ও কাঁচামরিচ ফালি দিয়ে আরো ১০ মিনিট দমে রাখতে হবে।

হয়ে গেলে নামিয়ে ভাত, পোলাও, রুটি কিংবা নানের সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার গার্লিক বিফ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com