বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জিবাংলা টিভির সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপিকা হলেন যীনাত

জিবাংলা টিভির সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপিকা হলেন যীনাত

জিবাংলার টিভির সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপিকা হলেন যীনাত রহমান। মঙ্গলবার (৪ আগস্ট) জিবাংলার টিভির রাত ৮টার সংবাদ উপস্থাপনার মধ্য দিয়ে চ্যানেলটিতে তার যাত্রা শুরু হয়। এছাড়া তিনি একইদিনে একটি অনুষ্ঠানের স্যুটিং ও রেকডিং শেষ করেন। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার খঞ্জনা গ্রামের বাসিন্দা।

যীনাত রহমান কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাক ও জাগো নিউজ কালীগঞ্জ প্রতিনিধি এবং উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহমান আরমানের জৈষ্ঠকন্যা। সাংবাদিক কন্যা যীনাত রহমান নিজেও আজকের বিজনেস বাংলাদেশ নামের জাতীয় একটি দৈনিকে কালীগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাব, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন ও বাংলাদেশ নদী পরিব্রাজক দল কালীগঞ্জ উপজেলা কমিটিতে মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে যুক্ত আছেন।

যীনাত রহমান ২০১৪ সালে কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয় (এমসিএম) থেকে এসএসসি, ২০১৬ সালে গাজীপুর সরকারী মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে তিনি ভাওয়াল বদরে আলম সরকারী কলেজে অনার্স (উদ্ভিদ বিদ্যা) শেষ বর্ষে অধ্যয়নরত।

এ ব্যাপারে যীনাত রহমান বলেন, বাবাকে দেখেই আমি সংবাদ মাধ্যমে কাজ করার আগ্রহী হই। আমার জীবনের আদর্শ এবং প্রথম শিক্ষা গুরু আমার বাবা। যাদের অনুপ্রেরণা ও সহযোগীতায় এই পর্যন্ত আসতে পেরেছি আমি সবার কাছে কৃতজ্ঞ। তাই সবাই আমার জন্য দোয়া করবেন। কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com