মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
ব‌রিশাল শেবা‌চিম হাসপাতা‌লে ২০ মি‌নি‌টের ম‌ধ্যে ৩ বৃ‌দ্ধের মৃত্যু

ব‌রিশাল শেবা‌চিম হাসপাতা‌লে ২০ মি‌নি‌টের ম‌ধ্যে ৩ বৃ‌দ্ধের মৃত্যু

বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ২০ মিনিটের মধ্যে করোনা উপসর্গে ভোগা ৩ রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১ জুন) বেলা ৩টা ১০ মিনিট থেকে শুরু করে সাড়ে ৩টার মধ্যে ওই তিন জনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, মৃত্যু হওয়া তিনজনের মধ্যে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ গতকাল রোববার (৩১ মে) সন্ধ্যা ৭টায় হাসপাতালে ভর্তি হন।

অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিইউতে পাঠানো হয়। সোমবার বেলা ৩টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি বরিশাল নগরের আলেকান্দা কাজিপাড়া এলাকায়। মারা যাওয়া বাকি দুজনও সোমবার দুপুরে হাসপাতালে ভর্তি হওয়ার কিছু সময় পরই মারা যান। সবগুলো ঘটনাই খুব দুঃখজনক। করোনা আক্রান্ত কিনা নিশ্চিত হতে মৃতদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হচ্ছে বলে জানান বাকির হোসেন।

সোমবার করোনা উপসর্গে শেবাচিমে ভর্তি হয়ে নিহতদের ব্যাপারে হাসপাতাল সূত্র জানায়, এদিন বেলা ৩টা ২৫ মিনিটে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হারিপালা এলাকার ৫০ বছর বয়সী এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে শেবাচিমে ভর্তি হন। বেলা সাড়ে ৩টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া এদিন বেলা দেড়টায় ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল এলাকার ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। বেলা ৩টা ১০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com