বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শেখ হাসিনার নেতৃত্বের কারিশমা আর আইসিটির সক্ষমতার রুপকার সজীব ওয়াজেদ জয়-ওবায়দুল কাদের

শেখ হাসিনার নেতৃত্বের কারিশমা আর আইসিটির সক্ষমতার রুপকার সজীব ওয়াজেদ জয়-ওবায়দুল কাদের

করোনার এই মহামারিতে দেশের চলমান উন্নয়নে কিছুটা বাধা সৃষ্টি হলেও শেখ হাসিনা নেতৃত্বের আসনে থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির বর্ণিল দিগন্তে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সকালে তাঁর বাসভবনে “সজিব ওয়াজেদ জয়-সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি” গ্রন্থটির মোড়ক উন্মোচন শেষে একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী এবং গ্রন্থটির প্রকাশক জোনায়েদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব ও গ্রন্থটির সম্পাদক আশরাফুল আলম খোকন এবং জয়ীতা প্রকাশনীর স্বত্বাধিকারী ইয়াসিন কবির জয়।ওবায়দুল কাদের বলেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে নেপথ্য কারিগর সজিব ওয়াজেদ জয় প্রযুক্তির সহায়তায় দেখিয়েছেন বিস্ময়কর সাফল্য।

বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীন সার্বভৌম পতাকা, তিনি বাংলাদেশের স্বাধীনতার রোল মডেল এবং তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা দিয়েছেন উন্নয়ন ও অর্জনের বিশ্বব্যাপী স্বীকৃতি।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন প্রযুক্তির অব্যাহত উন্নতির কল্যাণে এটাই বদলে যাওয়া বাংলাদেশ।

তিনি বলেন শেখ হাসিনার নেতৃত্বের কারিশমা আর আইসিটির সক্ষমতার রুপকার সজীব ওয়াজেদ জয়।টেকসই বিশ্বের নতুন নতুন উন্নয়ন ও প্রযুক্তি বাংলাদেশের তরুণদের হাতে তুলে দিয়ে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দেশের অযুত তরুণের প্রাণে স্বপ্ন বুনে দিয়েছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন তাঁর হাত ধরেই সমৃদ্ধির সোনালী সোপানে পৌঁছাবে বাংলাদেশ।

আগামীকাল সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক নিঃশব্দে ঘটে যাওয়া আইসিটি বিপ্লবের স্থপতি, কোটি তরুণের স্বপ্নসারথি সজীব ওয়াজেদ জয় ও তাঁর পরিবারের সকল সদস্যের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক বলেন বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে সজিব ওয়াজেদ জয়ের ভিশন,মিশন ও তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরাই হচ্ছে এই বইটি প্রকাশের মূল উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com