বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ঈদে সাইফ শুভ’র ‘নষ্ট মানুষ’

ঈদে সাইফ শুভ’র ‘নষ্ট মানুষ’

সময়ের প্রতিভাবান কন্ঠশিল্পী সাইফ শুভ নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। শিরোনাম ‘নষ্ট মানুষ’। গানটি লিখেছেন হেলাল খান। সুর এবং সঙ্গীত করেছেন রাজন সাহা।

এ ব্যাপারে শুভ বলেন, একটি ভালো সৃষ্টি একজন শিল্পীকে অমরত্ব দেয় কথা সুর আর সঙ্গীতের প্রতি গুরুত্ব দিয়েই নিয়মিত গান করি। স্যাড রোমান্টিক ধাঁচের এই গানটির কথামালা বেশ চমৎকার। সুর এবং সঙ্গীতও দারুণ হয়েছে।

আসলে ভালো কিছু সৃষ্টির জন্য সময় এবং শ্রমের ব্যবহার অপরিহার্য। সময় এবং শ্রম দিয়ে কাজ করলে ভালো কিছু সৃষ্টি হবেই বলে আমার বিশ্বাস।

তিনি আরও বলেন, কিছুটা সময় নিয়ে আমার প্রিয় শ্রোতাদের নতুন গান উপহার দিচ্ছি।

আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি, বাকিটা শ্রোতারা বিবেচনা করবেন। গানটি সকলের ভালো লাগবে এবং শ্রোতা প্রিয়তা লাভ করবে বলে আমি বিশ্বাস করি, বাংলা গানের জয় হোক।অডিওর পাশাপাশি গানটির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন এ শিল্পী।

গানটির মিউজিক ভিডিও নির্মাণে কাজ করেছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৌরদীপ্ত চৌধুরী।

জানা গেছে, বাংলাদেশ এবং কলকাতার বিভিন্ন স্থানে গানটির মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়েছে। গানটি আসছে ঈদে ইউটিউবে প্রকাশিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com