শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লকডাউন শিথিল করায় বাংলাদেশে মৃত্যু ৩২৮

লকডাউন শিথিল করায় বাংলাদেশে মৃত্যু ৩২৮

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আরও ১৪ জন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২৮ জন। এছাড়া একই সময়ে আরও ১,২৭৩ জন মানুষের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। এর ফলে এখনও পুরো দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২ হাজার ২৬৮।রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিনটি উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ১১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১,২৭৩ জনের শরীরে ভাইরাস পাওয়া গিয়েছে।তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ১৪ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও একজন মহিলা। আর ঢাকা বিভাগের ৯ জন ও চট্টগ্রাম বিভাগের ৫ জন। মৃতদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গিয়েছে, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সী দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন; ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন; ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিনজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন মারা গিয়েছেন। এর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ২৫৬ জন মানুষ সুস্থও হয়ে উঠেছেন। এর ফলে এখনও পর্যন্ত সুস্থ হলেন ৪ হাজার ৩৭৩ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com