বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
লকডাউনের মধ্যেই দীপিকা-প্রভাসকে নিয়ে ৪০০ কোটি বাজেটের ফিল্মের ঘোষণা

লকডাউনের মধ্যেই দীপিকা-প্রভাসকে নিয়ে ৪০০ কোটি বাজেটের ফিল্মের ঘোষণা

এক জন বলিউডের ‘মস্তানি’, তো অন্য জন ‘বাহুবলী’। দু’জন মিলে গেলে বিস্ফোরণ তো ঘটবেই। এ বার সেই বিস্ফোরণই ঘটাল দক্ষিণী ছবির প্রযোজক সংস্থা বৈজয়ন্তী মুভিজ। দেশের দুই অন্যতম জনপ্রিয় তারকা দীপিকা পাড়ুকোন ও প্রভাসকে নিয়ে নতুন ছবির ঘোষণা করল তারা।

লকডাউন পরিস্থিতিতে যেখানে বহু ছবির মুক্তি আটকে রয়েছে, সেখানে ৪০০ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবি দেশের অন্যতম ‘দামি’ ছবি হতে চলেছে। দীপিকা ও প্রভাসকে এক ছবিতে দেখা নিয়ে বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল। তবে দু’জনের কেউই এ নিয়ে এত দিন মুখ খোলেননি।

রবিবার বৈজয়ন্তী প্রোডাকশনসের তরফে এই বিস্ফোরণটি ঘটানো হয়। ইউটিউবে ২৭ সেকেন্ডের একটি ভিডিয়ো প্রকাশ করে দীপিকা ও প্রভাসকে নিয়ে নয়া ছবির ঘোষণা করে তারা। এখনও পর্যন্ত ছবির নাম যদিও ঘোষণা করা হয়নি।

তবে এটা প্রভাসের ২১তম ছবি হতে চলেছে। সূত্রের খবর, এটি একটি সাই-ফাই ছবি হতে চলেছে। ছবির বিষয়বস্তু টাইম ট্রাভেল। ইউরোপ জুড়ে ছবির শুটিং হবে। তার জন্য লোকেশন বাছাও শুরু হয়ে গিয়েছে।

ছবিটি পরিচালনা করবেন নাগ অশ্বিন, যিনি এর আগে ‘মহন্তি’, ‘ইয়েভাডে সুব্রহ্মণ্যম’-এর মতো ছবি তৈরি করেছেন। শ্রীদেবী, জয়াপ্রদা এবং সৌন্দর্যের মতো বিভিন্ন প্রজন্মের সেরা অভিনেত্রীদের নিয়ে কাজ করেছে বৈজয়ন্তী মুভিজ।

দীপিকার মতো আন্তর্জাতিক তারকাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তারা। ‘বাহুবলী’র দৌলতে এই মুহূর্তে বলিউডের তাবড় তারকাদের টেক্কা দিতে পারেন প্রভাস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com