রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মজাদার ফিশ কাটলেট তৈরি

মজাদার ফিশ কাটলেট তৈরি

মাছ খেতে অনেকেরই অনীহা আছে, বিশেষ করে বাচ্চারা তো একদমই মাছ খেতে চায় না! ভুনা বা ভাজি ছাড়াও মাছ দিয়ে অনেকরকম মজাদার আইটেম তৈরি করা যায়। তেমনই একটি স্ন্যাকস হচ্ছে ফিশ কাটলেট! মাছ দিয়ে কম সময়ে বাসাতেই হেলদি ও টেস্টি কাটলেটটি বানিয়ে নেয়া যায়। যারা মাছ খেতে একদমই পছন্দ করে না, তারাও কিন্তু এটা মজা করে খাবে। তাহলে জেনে নিন, ফিশ কাটলেট তৈরির সবচেয়ে সহজ রেসিপিটি!

ফিশ কাটলেট তৈরির পদ্ধতি

উপকরণ

বড় মাছের পেটি- ৬ পিস

লেবুর রস- ১ চা চামচ

সেদ্ধ করে রাখা আলু– ১টি

সয়াসস- ১ টেবিল চামচ

ধনেপাতা- ২ চা চামচ

গোলমরিচের গুঁড়ো- ১ চা চামচ

লবণ- স্বাদ অনুযায়ী

টমেটো কেচাপ- ২ চা চামচ

ডিম- ১টি

কর্ণফ্লাওয়ার- ১ টেবিল চামচ

চাট মসলা- ১/২ চা চামচ

কালোজিরা- ১/২ চা চামচ

তেল- ভাজার জন্য

প্রস্তুত প্রণালী

১) এই রেসিপিতে রুই, কাতলা, ভেটকি, পাঙ্গাশ কিংবা যেকোনো বড় মাছের পেটি ব্যবহার করা যাবে। প্রথমে চুলার উপর একটি প্যান বসিয়ে তাতে অল্প পানি দিয়ে মাছের টুকরাগুলো দিয়ে দিন। সাথে একটু লবণও দিয়ে দিতে হবে।

২) কিছুক্ষণের মধ্যে পানি টেনে শুকিয়ে যাবে এবং সেই সাথে মাছও সেদ্ধ হয়ে যাবে। এরপর মাছগুলোর তেলের অংশ বাদ দিয়ে ও কাঁটা বেছে ম্যাশ বা ভর্তা করে রাখুন।

৩) এবার আলাদা একটি পাত্রে সেদ্ধ করে রাখা আলু, ধনেপাতা, লবণ, সয়াসস, কালোজিরা, চাট মসলা, মাছ ভর্তা, টমেটো কেচাপ, গোলমরিচের গুঁড়ো ও লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।

৪) তারপর ডিম ফেটিয়ে তাতে কর্ণফ্লাওয়ার গুলিয়ে নিয়ে মিশ্রণটিতে ঢেলে দিন। সব উপকরণ একসাথে চটকিয়ে নিতে হবে।

৫) হাতের তালুতে একটু তেল মেখে মাছের এই মিশ্রণ থেকে একটু করে নিয়ে কাটলেটের আকারে শেইপ দিয়ে শুকনো কর্ণফ্লাওয়ারে গড়িয়ে নিন। আপনার পছন্দ অনুযায়ী ছোট বা মাঝারী আকারে কাটলেটের শেইপ করে নিবেন।

৬) অন্যদিকে একটি প্যানে তেল গরম করতে দিন। এই কাটলেটটি আপনি ডীপফ্রাই করতে পারেন অর্থাৎ ডুবো তেলে ভাজতে পারেন। আবার অল্প তেল দিয়েও ফ্রাই করে নিতে পারেন।

৭) তেল গরম হয়ে গেলে ফিশ কাটলেটগুলো একটি একটি করে প্যানে ছাড়ুন। একপাশ ভাজা হয়ে গেলে সাবধানে উলটিয়ে দিন।

৮) যেহেতু মাছ আগেই সেদ্ধ করে নেয়া হয়েছে, তাই খুব বেশি ভাজার প্রয়োজন হয় না! গোল্ডেন কালার হয়ে গেলেই তেল থেকে নামিয়ে কিচেন টিস্যুতে রাখুন। এতে এক্সট্রা তেল শুষে নেবে।

ব্যস, গরম গরম ফিশ কাটলেট রেডি! এবার পছন্দের সস দিয়ে পরিবেশন করুন। স্ন্যাকস হিসাবে তো বটেই, পোলাও বা গরম ভাতের সাথেও এটি সার্ভ করতে পারেন। তাহলে, হাতের কাছে সব উপকরণ থাকলে আজই বানিয়ে ফেলুন মজাদার ফিশ কাটলেট!

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com