শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
অবৈধ বালু উত্তোলনের অপরাধে দুই ব্যক্তিকে অর্থদন্ড

অবৈধ বালু উত্তোলনের অপরাধে দুই ব্যক্তিকে অর্থদন্ড

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে সাত হাজার টাকা অর্থদন্ড ও দুইটি ড্রেজার মেশিন ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুর ১২ টা ৩০ মিনিটে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বট তলা এলাকায় ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় পাশের সালথা উপজেলার কাকদী গ্রামের হুমায়ন শেখকে (২৮) ৫ হাজার ও একই উপজেলার বাতাগা গ্রামের রুস্তুম খানকে (৫০) দুই হাজার টাকা জরিমানা করেন।

এ সময় অবৈধ ড্রেজার মেশিন দুটি ভেঙ্গে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ জানান, বালু উত্তোলনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় দুই ব্যক্তিকে ৭ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে এবং অবৈধ ড্রেজার মেশিন দুটি ভেঙ্গে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com