বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
ফিরছে ইবোলা ভাইরাস, হানা দিয়েছে আফ্রিকায়

ফিরছে ইবোলা ভাইরাস, হানা দিয়েছে আফ্রিকায়

এই মুহূর্তে করোনা ভাইরাসের কামড়ে ত্রস্ত গোটা বিশ্ব। তারই মধ্যে আফ্রিকার কঙ্গোয় ফের দাপট নিয়ে ফিরল ইবোলা ভাইরাস। যা নিয়ে চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। একমাসেরও বেশি সময় ধরে সে দেশে অন্তত ৫০ জনের শরীরে থাবা বসিয়েছে ইবোলা। মৃত্যু হয়েছে ২০ জনের।মে মাসের মধ্যভাগ থেকে আফ্রিকার প্রত্যন্ত দেশগুলিতেও হানা দিয়েছিল করোনা ভাইরাস। তবে এই মহামারির মধ্যেই যে আফ্রিকায় আরেক অভিশাপ ইবোলা (Ebola) ভাইরাসও থাবা বসাবে, তা কারও কল্পনায়ও আসেনি। কারণ, দীর্ঘ সময় ধরে লড়াইয়ের পর আফ্রিকায় ইবোলার সংক্রমণ রুখতে সক্ষম হয় চিকিৎসক মহল। সেই সাফল্যের কথা ঘোষণা করেছিল WHO.২০১৫-১৬ সাল থেকে ইবোলা ভাইরাসের কবলে পড়ে প্রচুর প্রাণহানি হয়েছিল আফ্রিকা মহাদেশে। বিশেষত লাইবেরিয়া, সিয়েরা লিওনের মতো দরিদ্র দেশগুলিতে। সেসময় COVID-19’এর মতোই অজানা রূপ ধরে হানা দিয়েছিল ইবোলা। প্রতিষেধক আবিষ্কার দুষ্কর হয়ে দাঁড়াচ্ছিল। ঠিক আজ যেমন করোনাকে বাগে আনতে হিমশিম খেতে হচ্ছে বিশ্বের তাবড় বিজ্ঞানী মহলকে।


WHO’র জরুরি পরিস্থিতি বিষয়ক বিশেষজ্ঞ মাইক রায়ান কঙ্গোয় (DR Congo) ইবোলার দাপটের খবর জানিয়ে বলছেন, ”আচমকা এই রোগের প্রকোপ বেশ দেখা দিচ্ছে। এখনই সতর্ক হওয়া দরকার বলে মনে করি।” তিনি আরও বলছেন, করোনা আবহে অন্যান্য সংক্রামক রোগগুলির দিকে নজর দেওয়া হচ্ছে না।

তাতে বিপদ বাড়ার আশঙ্কা থাকছে। কারণ, কঙ্গোর নর্থ কিভু প্রদেশ ও আশেপাশের এলাকায় যেভাবে ইবোলা সংক্রমণ বাড়ছে, তাতে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে বেশি সময় লাগবে না বলেই মনে করেন মাইক রায়ান।গত ১ জুন থেকে এসব এলাকায় ইবোলা ভাইরাসের প্রকোপ প্রশাসনের নজরে এসেছে। কারণ, কঙ্গোর এসব এলাকা থেকে কঙ্গো নদী পেরিয়ে মানুষ অনেক দূরদূরান্ত পর্যন্ত যায় জীবিকার সন্ধানে। সেখান থেকে সংক্রমণ কি না, খতিয়ে দেখা হচ্ছে। তবে করোনার সঙ্গে ইবোলার হানা নিয়ে চিন্তা বাড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com