মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
তালতলীতে নিষিদ্ধ পিরনহা মাছ আটক

তালতলীতে নিষিদ্ধ পিরনহা মাছ আটক

তালতলী উপজেলার কড়ইবাড়িয়া মাছ বাজারে অভিযান চালিয়ে রাক্ষুসে মাছ পিরানহা আটক করেছে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম।
বুধবার(১৫জুন) সকাল ১০ টায় বিক্রয় নিষিদ্ধ দশ কেজি পিরানহা মাছ আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ কড়ইবাড়িয়া মাছবাজারে গ্রামের সহজ সরল লোকদের কাছে ব্যবসায়ীরা বিক্রয় নিষিদ্ধ পিরানহা মাছকে রূপচাঁদা বলে বিক্রি করে আসছিলো পরে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ওই বাজারে অভিযান চালিয়ে দশ কেজি বিক্রয় নিষিদ্ধ পিরানহা মাছ আটক করেন।


উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম জানান, কড়ই বাড়িয়া বাজারে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ দশ কেজি পিরানহা মাছ আটক করা হয় । আটক মাছ পরবর্তীতে কেরোসিন ছিটিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন, স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শফিকুল ইসলাম

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com