বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
যশোরে আরও ৪ জনের করোনা পজেটিভ, মোট আক্রান্ত ১০৪

যশোরে আরও ৪ জনের করোনা পজেটিভ, মোট আক্রান্ত ১০৪

শনিবার যশোরের ৪ জনের নুমনা পরীক্ষার ফলাফল পেয়েছে সিভিল সার্জন অফিস। ৪ জনের কোভিড-১৯ নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ জানান, শনিবার পর্যন্ত যশোর জেলায় মোট ১শ ৪ জন করোনা রোগী শনাক্ত হলো।


সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন ৪ জন করোনা শনাক্তদের মধ্যে যশোর সদর উপজেলায় ১ জন, শার্শা উপজেলায় ২ জন ও অভয়নগর উপজেলায় ১ জন। আক্রান্তদের ১ জন ৯ বছরের কন্যা শিশু , ১ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন।  যশোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর আবু মাউদ জানান, শার্শায় ২ জন আক্রান্তের মধ্যে ১ জন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত হলেও তার বাড়ি যশোর শহরের খোলাডাঙ্গা এলাকায়।

সেই হিসাবে যশোর সদরে আক্রান্ত হিসেবে ২ জন ধরা হয়েছে। অপরজনের বাড়ি সদর উপজেলার বিরামপুর এলাকায়। শনিবার সন্ধ্যায় তাদের ২ জনের বাড়ি লকডাউন করা হয়েছে। তারা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, করোনায় আক্রান্ত সন্দেহে শনিবার যশোরের আরো ৬৯  জনের নমুনা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) ল্যাবে পাঠানো হয়েছে।


উল্লেখ্য, যশোর জেলায় করোনা আক্রান্ত ১০৪ জনের মধ্যে যশোর সদর উপজেলায় ৩৭ জন, শার্শা উপজেলায় ১০ জন, ঝিকরগাছা উপজেলায় ৭ জন, চৌগাছা উপজেলায় ১৫ জন, কেশবপুর উপজেলায় ১৩ জন, মণিরামপুর উপজেলায় ১১ জন, বাঘারপাড়া উপজেলায় ৩ জন ও অভয়নগর উপজেলায় ৮ জন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com