বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বগুড়া-১ উপ-নির্বাচনে সাহাদারা মান্নান শিল্পী বিপুল ভোটে বিজয়ী

বগুড়া-১ উপ-নির্বাচনে সাহাদারা মান্নান শিল্পী বিপুল ভোটে বিজয়ী

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের উপ-নির্বাচনে বেসরকারি ফলাফলে প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের সহধর্মিনি সাহাদারা মান্নান শিল্পী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
তিনি নৌকা প্রতীকে নিয়ে ভোট পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ২৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ। তিনি ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ৫৯৯ ভোট।
বগুড়া-১ আসনের রির্টানিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুল আলম শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।


সাহাদারা মান্নান শিল্পী জানান, ‘প্রয়াত এমপি আব্দুল মান্নানের স্বপ্ন ছিল সারিয়াকান্দি-সোনাতলা এলাকার মানুষের উন্নয়ন। সেই স্বপ্ন পূরণে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করবো।’
গত ১৮ জানুয়ারি আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য আবদুল মান্নান মারা গেলে বগুড়া-১ আসনটি শূন্য হয়। এ আসনে ৩ লাখ ৩০ হাজার ৮৯৩ জন ভোটার। উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী সাবেক সংসদ সদস্য আবদুল মান্নানের সহধর্মিণী সাহাদারা মান্নান (নৌকা), বিএনপির একেএম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ), জাতীয় পার্টির মোকছেদুল আলম (লাঙ্গল), প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মো. রনি (বাঘ), বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম (বটগাছ) ও স্বতন্ত্র ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ (ট্রাক)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com