বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
দ্বিতীয়বার করোনা পরীক্ষার রিপোর্ট “পজিটিভ” অমিতাভ বচ্চনের

দ্বিতীয়বার করোনা পরীক্ষার রিপোর্ট “পজিটিভ” অমিতাভ বচ্চনের

হিন্দি সিনেমার শাহেনশাহ অমিতাভ বচ্চনের শরীর এই মুহূর্তে স্থিতিশীল হলেও, রবিবার দ্বিতীয়বার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট “পজিটিভ”-ই এসেছে৷
তবে, ভারতের মুম্বাইয়ে নানাবতী হাসপাতালের চিকিৎসকরা তাঁর ওপর কড়া নজর রেখেছেন৷
সবাই চাইছেন, “বিগ বি” দ্রুত সুস্থ হয়ে উঠুন৷


শুধু তাই নয়, প্রিয় অভিনেতার আরোগ্য কামনায়, গোটা ভারতের বিভিন্ন রাজ্যের নানা প্রান্তে শুরু হয়ে গেছে হিন্দু শাস্ত্র অনুসারী হোম-যজ্ঞ৷
বহু মানুষ বিভিন্ন মন্দির, মসজিদ, গীর্জায় প্রার্থনা শুরু করেছেন৷


কেউ কেউ আবার অমিতাভ ও তাঁর পরিবারের সুস্থতা কামনায়, যে যাঁর নিজের মত করে ঈশ্বরকে নানা উপহার দেওয়ার অঙ্গীকারও করছেন৷


কলকাতাও তার ব্যতিক্রম নয়৷
অন্যদিকে, শনিবার জানা গিয়েছিল, বচ্চন পরিবারে অমিতাভ ও তাঁর পুত্র অভিষেক ছাড়া বাকি সবাই করোনা নেগেটিভ৷
কিন্তু, রবিবার দ্বিতীয় পরীক্ষার পরে জানা যায়, অমিতাভের পুত্রবধূ ঐশ্বর্য্যা রাই বচ্চন ও নাতনি আরাধ্যা বচ্চনও করোনা পজিটিভ৷
শনিবার তাঁদের যে পরীক্ষা করা হয়েছিল, সেটা ছিল, Rapid Antigen Test.
কিন্তু, আই সি এম আর (Indian Council for Medical Research)-এর
মতে, এই পরীক্ষায় কারও রিপোর্ট নেগেটিভ এলেও, সেটাই শেষ কথা নয়৷ তাঁকে অবশ্যই R.T.P.C.R টেস্ট করাতে হবে৷
রবিবার সেই পরীক্ষার রিপোর্টেই জানা যায়, ঐশ্বর্য্যা ও আরাধ্যা “করোনা পজিটিভ”৷


তাঁদেরও চিকিৎসা শুরু হয়েছে৷
তবে, অমিতাভ-ঘরনী জয়া বচ্চনের রিপোর্ট এখনও জানা যায়নি৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com