শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
স্বাস্থ্যবিধি মেনেই নির্বাচন অনুষ্ঠিত হবে : সিইসি

স্বাস্থ্যবিধি মেনেই নির্বাচন অনুষ্ঠিত হবে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আগামী ১৪ জুলাই যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে সামাজিক দূরত্ব বজায় রেখে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। আজ যশোর-৬ শূন্য আসনের উপ-নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন। তিনি জানান, ভোট কেন্দ্রে মুখে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে এবং হাতে স্যানেটাইজার ব্যবহারের ব্যবস্থা রাখা হবে। সাবান দিয়েও হাত ধোয়ার ব্যবস্থা থাকবে।

কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাৎ হোসেন চৌধুরী। বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এবং জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম-সচিব ফরহাদ আহম্মেদ খান, খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক আবু হেনা খন্দকার অহিদুল করিম, যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, যশোরের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার হুমায়ুন কবির।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com