বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
৩২বিটের কম্পিউটারের দিন কি ঘনিয়ে এল?

৩২বিটের কম্পিউটারের দিন কি ঘনিয়ে এল?

 ভবিষ্যতের কথা ভেবে একটি বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলল মাইক্রোসফট। তারা ৩২ বিটের কম্পিউটারের জন্য উইন্ডোজ ১০-এর আর কোনও ভার্সন তৈরি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি উইন্ডোজ ১০-এর একটি নয়া ভার্সন বাজারে এনেছে মাইক্রোসফট। তা কেবল ৬৪ বিটের কম্পিউটারের ক্ষেত্রে উপযুক্ত। গুগল ও অ্যাপল সম্প্রতি ৬৪ বিটের কম্পিউটারের উপর জোর দিয়েছে। গুগল জানিয়ে দিয়েছে, ২০২১ সাল থেকে তারা প্লে-স্টোরে ৩২ বিটে রান করা কোনও অ্যাপকে জায়গা দেবে না। প্লে স্টোরে থাকা অ্যাপগুলির পাবলিশারদের গুগল জানিয়ে দিয়েছে, এই সময়ের মধ্যে তারা যেন ৬৪ বিটে রান করা অ্যাপ তৈরি করে ফেলেন। অ্যাপলও ম্যাকের ক্ষেত্রে ৩২ বিটে রান করা অ্যাপগুলির সাপোর্ট বন্ধ করেছে। এই পরিস্থিতিতে মাইক্রোসফটও একই রাস্তায় হাটার সিদ্ধান্ত নেওয়ায় বিশ্বে ৩২ বিটের কম্পিউটারের দিন ঘনিয়ে এসেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
তবে মাইক্রোসফট জানিয়েছে, ৩২ বিটের কম্পিউটারে প্রয়োজনীয় ফিচার ও সিকিউরিটি আপডেট তারা দিতে থাকবে। তবে সরাসরি না বললেও তাদের সিদ্ধান্ত থেকেই স্পষ্ট, ৬৪ বিটের কম্পিউটারকেই বেশি প্রাধান্য দেবে তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com