বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
প্লাজমা দানের অনুরোধ টেন্ডুলকারের

প্লাজমা দানের অনুরোধ টেন্ডুলকারের

প্রাণঘাতি করোনাভাইরাসে গুরুতর অসুস্থ রোগীদের সুস্থ করার জন্য প্লাজমা দান করতে আহ্বান জানিয়েছেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার।

আজ টেন্ডুলকারের নিজ শহর মুম্বাইয়ে সেভেন হিলস হাসপাতালে প্লাজমা থেরাপি ইউনিট চালু হয়। সেখানে প্লাজমা থেরাপি ইউনিটের উদ্বোধন করেন টেন্ডুলকার। উদ্বোধন করতে গিয়ে প্লাজমা দানের অনুরোধ জানান টেন্ডুলকার।

আন্তর্জাতিক ক্রিকেটে ১শটি সেঞ্চুরির মালিক টেন্ডুলকার বলেন, ‘মরণব্যাধি করোনাভাইরাস থেকে যারা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন, তাঁদেরকে আমি অনুরোধ করবো, তারা যেন প্লাজমা থেরাপি দিয়ে আক্রান্ত মানুষদের পাশে এগিয়ে আসেন। আপনারা গুরুতর অসুস্থ মানুষদের সুস্থ করতে সাহায্য করতে পারেন।

আমাদের সকলেরই সকলের পাশে দাড়ানো দরকার।’এই মহামারীতে চিকিৎসক-নার্স-আইন শৃঙ্খলাবাহিনীসহ যারা লড়াই করে যাচ্ছেন তাদেরকে প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টেন্ডুলকার। তিনি বলেন, ‘করোনাভাইরাস আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে এসেছে। এটি আমাদের স্বাস্থ্যের জন্য অবিশ্বাস্য এক চ্যালেঞ্জ।

এমন ভয়াবহ পরিস্থিতিতে আক্রান্তদের সেবায় আমাদের চিকিৎসক, নার্স, সেবা কর্মী, পুলিশ, মিউনিসিপ্যাল ও সরকারি কর্মচারিরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com