বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আদালতে তথ্য-প্রযুক্তি ব্যবহার বিল- ২০২০ সংসদে পাস

আদালতে তথ্য-প্রযুক্তি ব্যবহার বিল- ২০২০ সংসদে পাস

আদালতে মামলা পরিচালনায় পক্ষগণের ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে তথ্য-প্রযুক্তি ব্যবহারের ক্ষমতা প্রদানের সুনির্দিষ্ট বিধান করে আজ সংসদে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার বিল, ২০২০ পাস করা হয়েছে।আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব করেন।

বিলের সংজ্ঞায় ভার্চুয়াল উপস্থিতি বলতে অডিও- ভিডিও বা অনুরূপ অন্য কোনো ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে কোনো ব্যক্তির আদালতের বিচার বিভাগীয় কার্যধারায় উপস্থিত থাকা বা অংশগ্রহণ বোঝানো হয়েছে।

বিলে অডিও- ভিডিও বা অনুরূপ অন্য কোনো ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে পক্ষগণ, বা তাদের আইনজীবী বা সংশ্লিষ্ট অন্য ব্যক্তি বা সাক্ষীগণের ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিতক্রমে যে কোনো মামলার বিচার, বিচারিক অনুসন্ধান বা দরখাস্ত অথবা আপিল শুনানি বা সাক্ষ্যগ্রহণ, বা আদেশ বা রায় প্রদান করতে পারবে বলে বিধান করা হয়।

বিলের বিধানের বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) রোধকল্পে দেশের সব আদালত ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহে সাধারণ ছুটি ঘোষণাসহ জনসমামগম হয় এধরনের সব কর্মকান্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়। এতে জনগণের অনিশ্চিত বিচার প্রাপ্তি নিশ্চিত করতে এ বিধান করা হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক হলে বিশেষ পরিস্থিতি ছাড়া বিদ্যমান বিধান অনুযায়িই বিচারিক কার্যক্রম পরিচালনা করা হবে।বিলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বা ক্ষেত্রমত, হাইকোর্ট বিভাগ প্রয়োজন অনুসারে সময় সময় প্রাকটিস নির্দেশনা ( বিশেষ বা সাধারণ) জারি করতে পারবে বলে বিধান করা হয়।

বিলে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি অধ্যাদেশ ২০১০ রহিত করার বিধান করা হয়্জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, মুজিবুল হক, পীর ফজলুর রহমান, রওশন আরা মান্নান ও শামীম হায়দার পাটোয়ারী এবং বিএনপির হারুনুর রশীদ বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com