শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কালীগঞ্জে মাস্ক না পড়ায় ৩ পথচারীকে জরিমানা

কালীগঞ্জে মাস্ক না পড়ায় ৩ পথচারীকে জরিমানা

গাজীপুরের কালীগেঞ্জ মাস্ক না পড়ায় ৩ পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৬ জুলাই) দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জরিমানা করেন। এ সময় তিনি বিনামূল্যেও মাস্কও বিতরণ করেন। জানা গেছে, প্রাণঘাতী করোনাভাইরাসের হটস্পট হিসেবে পরিচিত কালীগঞ্জে প্রতিনিয়ত কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়েই চলছে। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।

সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করছে স্থানীয় প্রশাসন। আর এসব নির্দেশনা পালনে প্রথম থেকেই জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করে চলেছেন ইউএনও মো. শিবলী সাদিক। এছাড়াও তিনি স্থানীয় জনগণকে সচেতন করা, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি নিম্ন আয়ের মানুষের খোঁজ-খবর নিচ্ছেন। সরকারী খাদ্য সহায়তা হিসেবে ত্রান ও স্বাস্থ্য সুরক্ষা হিসেবে বিরণ করছে চলেছেন।র অংশ হিসেবে করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে উপজেলার বিভিন্ন এলাকায় স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক বিতরণ করেন তিনি।

এ সময় স্থানীয় কয়েকজন পথচারী মাস্ক থাকা সত্ত্বেও তা না পড়ার অপরাধে ৩ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেন। দুইজনকে ১শ টাকা করে ও একজনকে ৫০ টাকা করে মোট ২শ ৫০ টাকা জরিমান করেন।ইউএনও বলেন, স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে করোনাকে জয় করতে হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধও করে তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com