শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন ‘ক্রাইম প্যাট্রল’-এর নতুন সঞ্চালক অজয় দেবগন ‘মনস্টার’-এ সালমান-নয়নতারা, এবার যুক্ত হলেন দুই বাঙালি তারকা সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি, বাংলাদেশের অবস্থান জানালেন পররাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুর মোড় থেকে এসএসসি-এইচএসসির মূল সনদ ও নম্বরপত্র হারানো নেপালে বন্যা: নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও সহযোগী গ্রেপ্তার ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর বিদিশা এরশাদ গ্রেপ্তার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি
জাপানে প্রবল বর্ষণে এ পর্যন্ত ৪৪ জনের মৃত্যু, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্যা অব্যাহত

জাপানে প্রবল বর্ষণে এ পর্যন্ত ৪৪ জনের মৃত্যু, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্যা অব্যাহত

জাপানে সাপ্তাহিক ছুটির পরদিন প্রবল বর্ষণের ফলে সোমবার সৃষ্ট ভয়াবহ বন্যায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু অঞ্চলে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। খবর সিনহুয়ার।
স্থানীয় সরকারের তথ্যানুসারে, মৃত ৪৪ জনের মধ্যে ১৪ জন কুমা নদীর কাছের একটি নার্সিংহোমের। নার্সিংহোমটি ভয়াবহ বন্যায় প্লাবিত হয়।


ইতোমধ্যে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) ফুকুওকা, নাগাসাকি ও সাগা এলাকা এবং কিউশু অঞ্চলের কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাতের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এবং জনগণকে তাদের নিরাপত্তার লক্ষ্যে সব ধরনের সম্ভাব্য ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে।
আবহাওয়া সংস্থা ওইসব এলাকার বাসিন্দাদের মঙ্গলবার সকাল থেকে বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগের ব্যাপারে উচ্চ মাত্রায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।


সোমবার বিকেল অবধি কুমামোটো, মিয়াজাকি এবং কাগোশিমা অঞ্চল থেকে ১ লাখ ১৭ হাজার পরিবারের ২ লাখ ৫৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে জনগণের জীবন বাঁচাতে এবং ক্ষতিগ্রস্থদের সহায়তায় সরকারি কর্মকর্তাদের প্রতি যথাসাধ্য প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

তিনি দেশজুড়ে সকল মানুষকে সজাগ থাকার এবং স্থানীয় সরকারসমূহের কাছ থেকে সর্বশেষ তথ্য জেনে নেয়ার জন্যও আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com