শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা ছাড়াই ভূয়া প্রতিবেদন তৈরির অভিযোগে রিজেন্ট হাসপাতালের ৮ আটক

করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা ছাড়াই ভূয়া প্রতিবেদন তৈরির অভিযোগে রিজেন্ট হাসপাতালের ৮ আটক

করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা ছাড়াই ভূয়া প্রতিবেদন তৈরির অভিযোগে বেসরকারী রিজেন্ট হাসপাতালের ৮ জন কর্মচারী-কর্মকর্তাকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
সোমবার রাতে এ হাসপাতালের উত্তরা ও মিরপুরের পৃথক শাখা থেকে তাদের আটক করা হয়। তাৎক্ষনিক ভাবে তাদের পরিচয় জানা যায়নি।


র‌্যাব সূত্রে জানা যায়, রোগীদের কাছ থেকে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে টেস্ট ছাড়াই কম্পিউটারে মনগড়া রিপোর্ট প্রস্তুত করে সরবরাহ করতো রিজেন্ট হাসপাতাল লিমিটেডের উত্তরা শাখা।
এদিকে সোমবার দুপুরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাসপাতালটির উত্তরা শাখার ল্যাবে গিয়ে অনিয়মের এমন চিত্র দেখতে পায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের নেতৃত্ব দেন এলিট ফোর্স র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।


অভিযানে দেখা যায়, করোনা টেস্ট না করেই ভুয়া রিপোর্ট দিতো রিজেন্টের উত্তরা শাখা। এ সময় ভুয়া করোনা রিপোর্টের অসংখ্য নথি জব্দ করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে অতিরিক্ত বিল আদায়সহ নানা অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।
অভিযানকালে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম গনমাধ্যমকে বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা এখানে এসে দেখেছি তারা রোগীদের করোনার নমুনা সংগ্রহ করেছে। সংগৃহীত অসংখ্য নমুনার মধ্যে তারা মাত্র ৪২ টি নমুনা পরীক্ষা করেছে। এর বাইরে অনেক নমুনা পরীক্ষা না করেই করোনা ‘নেগেটিভ-পজিটিভ’ রিপোর্ট দিয়েছে। প্রাথমিকভাবে ২৬ জনের নমুনা পেয়েছি, যেগুলো পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দিয়েছে হাসপাতালটি।


তিনি আরও বলেন, উত্তরা হাসপাতাল ভবনের পাশের ভবনে রিজেন্টের আইটি শাখা। সেখানেই নমুনা সংগ্রহের ভূয়া রিপোর্ট তৈরি করা হচ্ছিলো। এভাবে তারা জনগণের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
মনগড়া রিপোর্ট তৈরি ছাড়াও রোগীদের সঙ্গে কথা বলে অতিরিক্ত অর্থ আদায়ের তথ্য-প্রমাণ পেয়েছে র‌্যাব। হাসপাতালটিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুধু ভর্তি রোগীদের করোনা টেস্ট ও চিকিৎসা দেওয়ার অনুমতি দেওয়া হলেও তারা দীর্ঘদিন ধরে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করছিল। উদ্ধার করা ভুয়া রিপোর্টের অধিকাংশ নমুনাই বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হয়েছিল।

করোনার পরীক্ষা বিনামূল্যে করার কথা থাকলেও রোগীদের কাছ থেকে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আদায় করতো বলে প্রমাণ পাওয়া গেছে।
রিজেন্টের উত্তরা শাখায় অভিযান চলাকালে হাসপাতালটির মিরপুরের শাখা ঘিরে রাখে র‌্যাব সদস্যরা। পরে সেখানেও অভিযান চালায় র‌্যাব। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে বলে র‌্যাব সূত্রে জানা যায়।।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com