বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
হায়দ্রাবাদি চিকেন কারি

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এমনিতে মুরগির যে কোনো আইটেম পরিবারের সবাই খুশিমনে খায়। আর ঝাল ঝাল হায়দ্রাবাদি চিকেন কারি রান্না হলে তো সবাই চেটেপুটে খাবেই! খুব সহজ রেসিপিতে এবং অল্প সময়ে সুস্বাদু এই আইটেমটি তৈরি করতে পারেন। মেহমানদারীতে, বিশেষ কোনো অকেশনে কিংবা ছুটির দিনের স্পেশ্যাল মেন্যুতে এই চিকেন কারির ডিশটি দারুণ মানাবে। তাহলে, দেড়ি না করে হায়দ্রাবাদি চিকেন কারি তৈরির পুরো রেসিপিটি জেনে নিন!

হায়দ্রাবাদি চিকেন কারি তৈরির প্রণালী 

উপকরণ

মুরগি- ১ কেজি

রসুন বাটা- ২ চা চামচ

আদা বাটা- ১ চা চামচ

পেঁয়াজ বাটা- ২ চা চামচ

বাদাম বাটা- ১ চা চামচ

টকদই– ২ টেবিল চামচ

সরিষা বাটা- ১/২ চা চামচ

হলুদ গুঁড়ো- ১ চা চামচ

লালমরিচের গুঁড়ো- ১ চা চামচ

কাঁচামরিচ বাটা- ২ চা চামচ

জিরা গুঁড়ো- ১/২ চা চামচ

কারিপাতা- ৩টি

গরম মসলার গুঁড়ো- ১ চা চামচ

এলাচ, তেজপাতা, গোটা গোলমরিচ- ২টি করে

লবণ- স্বাদ অনুযায়ী

তেল- ৩ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী

১) প্রথমে মুরগির টুকরোগুলো ভালোভাবে ধুয়ে কাঁচামরিচ বাটা, লবণ ও টকদই দিয়ে মাখিয়ে রাখুন।

২) অন্যদিকে একটি বড় প্যানে তেল গরম করে তাতে কারিপাতা, এলাচ, তেজপাতা ও গোটা গোলমরিচ ফোঁড়ন দিন।
৩) তারপর একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। প্রয়োজনে সামান্য পানি যোগ করতে পারেন। খেয়াল রাখবেন, মসলা যেনো পুড়ে না যায়!
৪) এবার চিকেনের টুকরোগুলো দিয়ে মসলার সাথে ভালোভাবে মিশিয়ে নিন ও নাড়তে থাকুন।
৫) চুলার তাপ মাঝারী রেখে একে একে লবণ, লালমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো ও সরিষা বাটা দিয়ে আবার কষিয়ে নিন। সময় নিয়ে চিকেন কষাতে হবে, দরকার হলে পানি দিতে পারেন।
৬) এবার চিকেন সেদ্ধ হওয়ার জন্য পরিমাণমতো পানি দিন ও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন। মিনিট দশেক পর ঢাকনা খুলে বাদাম বাটা ও গরম মসলার গুঁড়ো দিয়ে দিন।
৭) বাদাম বাটা দেওয়াতে চিকেন কারি ঘন হয়ে আসবে। চিকেন ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না সেটা দেখে নিবেন। এবার হালকা আঁচে কিছুক্ষণের জন্য দমে রাখুন।
ব্যস, মজাদার হায়দ্রাবাদি চিকেন কারি রেডি টু সার্ভ! উপরে কাঁচামরিচ ফালি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। সাদাভাত, পোলাও, নান কিংবা পরোটার সাথে দারুণ মানিয়ে যাবে এই ডিশটি। আর দেখলেন তো, এটা বেশ তাড়াতাড়ি ও ঝামেলাবিহীনভাবে রান্না করা যায়। তাহলে এই রেসিপিটি ট্রাই করে ফেলুন এই ছুটির দিনেই!
 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com