মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গাজীপুরে ২.২ মেট্রিক টন পলিথিন জব্দ, জরিমানা ২৫ হাজার

গাজীপুরে ২.২ মেট্রিক টন পলিথিন জব্দ, জরিমানা ২৫ হাজার

গাজীপুর সদর এর ভোগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ২.২ মেট্রিক টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতর। এ সময় ওই দোকানগুলোতে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা কর্মকার এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে গাজীপুরের সোহাগ, মোহাম্মদ রানা, শামসুল হক, আক্কাস হোসেন ও আতাউর রহমানের পাঁচটি দোকান থেকে এসব পলিথিন জব্দ করা হয়। এ সময় প্রতিটি দোকানে ৫ হাজার টাকা করে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর গাজীপুর আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা কর্মকার জানান, পলিথিনের বিরূপ প্রতিক্রিয়ায় পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। ইতোমধ্যে পলিথিনের যথেচ্ছ ব্যবহারের ফলে ছোট বড় শহরের অনেক নদীনালা ও ড্রেন বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

নিষিদ্ধ ঘোষিত পলিথিন তৈরির কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com