শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গাজীপুরে ভূয়া মেয়র গ্রেপ্তার

গাজীপুরে ভূয়া মেয়র গ্রেপ্তার

গাজীপুরের কোনাবাড়ীতে ভুয়া পরিচয় দেয়া মেজর আপন চৌধুরীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ জুলাই) বিকেলে কোনাবাড়ীর হরিণা চালা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক আবু সাইদ জানান, বিভিন্ন সময় আপন নিজেকে সেনাবাহিনীর (ডিজিএফআই) হেডকোয়ার্টারের মেজর মাসুম পরিচয় দিয়ে এলাকার সাধারণ জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকদের বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন।

লোকজন দীর্ঘদিন তাকে সেনাবাহিনীর মেজর বলে জানতো। প্রতারণার বিষয়টি জানাজানি হলে কোনাবাড়ী থানায় অভিযোগ করেন স্থানীয়রা। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ভুয়া মেজর আপন ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুর যাদুরচর গ্রামের মজিবুর রহমানের ছেলে। সে হরিণা চালায় বাসা ভাড়া নিয়ে থাকতো।

এ সময় তার কাছে প্রতারণার ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com