শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঝিনাইদহে বিপুল পরিমান সরকারি ও আমদানী নিষিদ্ধ ঔষধ জব্দ করেছে র‌্যাব-৬, আটক-১

ঝিনাইদহে বিপুল পরিমান সরকারি ও আমদানী নিষিদ্ধ ঔষধ জব্দ করেছে র‌্যাব-৬, আটক-১


ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার একটি বাড়ী থেকে বিপুল পরিমান সরকারি ও আমদানী নিষিদ্ধ ঔষধ জব্দ করেছে র‌্যাব-৬। রোববার দুপুরে এ অভিযান চালায় র‌্যাব। এসময় জড়িত থাকার অভিযোগে দীপক বিশ্বাস নামের একজনকে আটক করা হয়। আটককৃত দীপক বিশ্বাস ওই এলাকার দীলিপ বিশ্বাসের ছেলে।


র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, শহরের চাকলাপাড়ার একটি বাসায় সরকারি বিক্রয় নিষিদ্ধ ও আমদানী নিষিদ্ধ ঔষধ মজুদ করা রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় বাড়ি তল্লাসী করে ১৪ কার্টুন ঔষধ উদ্ধার করা হয়। আটক করা হয় বাড়ির মালিক দিপক বিশ্বাসকে। জব্দকৃত ঔষধের মুল্য আনুমানিক ৩০ লক্ষ টাকা।


র‌্যাব আরও জানায়, ঢাকার মিটফোর্ড হাসপাতাল থেকে এই সরকারি ঔষধ ঝিনাইদহে আনা হয়েছে। এগুলো ঝিনাইদহ ও আশপাশের জেলার গ্রামাঞ্চলের চিকিৎসকদের মাধ্যমে বিক্রি করা হয় বলে আটককৃত ব্যক্তি প্রাথমিক ভাবে স্বীকার করেছেন। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সু-চন্দন মন্ডলসহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com