মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
যারা গ্রেপ্তার হচ্ছে, তাদের পরিচয় তারা অপরাধী : ওবায়দুল কাদের

যারা গ্রেপ্তার হচ্ছে, তাদের পরিচয় তারা অপরাধী : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ত্রাণ চুরিসহ নানা অপরাধে যারা গ্রেপ্তার হচ্ছে, তাদের পরিচয় তারা অপরাধী এবং সন্ত্রাসী কর্মকান্ডে যারা জড়িত তারাও অপরাধী।
তিনি বলেন, সরকার নিজের দলের লোকজনকেও এ ব্যাপারে ছাড় দেয়নি। প্রধানমন্ত্রী ত্রাণে অনিয়ম, মজুদ করা-এসব অপরাধের জন্য ইতোমধ্যেই অনেককেই গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তারা গ্রেপ্তার হয়ে জেলে আছেন।


ওবায়দুল কাদের আজ রোববার (৫ জুলাই) জাতীয় সংসদ ভবন এলাকাস্থ তার সরকারি বাসভবনে আয়োজিত এক আনলাইন সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
‘সরকার জেল ভর্তি করে ফেলেছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ত্রাণ চুরিসহ নানা অপরাধে যারা গ্রেফতার হচ্ছেন তাদের পরিচয়, তারা অপরাধী। অপরাধীদের বিরুদ্ধে আইন আদালত কি ব্যবস্থা নেবে না?
তিনি বলেন, বিএনপির কোনও শীর্ষ নেতা কিংবা কেন্দ্রীয় কমিটির কোনও নেতা জেলে গেছেন? তারপরও বিএনপি প্রতিদিন অশ্লীল ভাষায় সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে। আর সরকার সহনশীলতার পরিচয় দিচ্ছে।


ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার উন্নয়নমুখী সরকার। জনগণের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তায় চলমান উন্নয়ন প্রবাহ ধরে রেখেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সচেষ্ট। বছরের পর বছর নানা দুর্যোগ মোকাবিলা করেই আজকের উদীয়মান অর্থনীতির দেশ বাংলাদেশ। সংকটে নেতৃত্ব দিয়ে যাওয়া জনগণের দৃঢ় আস্থার অপর নাম শেখ হাসিনা।


সরকারকে বর্তমানে তিনটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, করোনার সংক্রমণ রোধ ও অসহায় মানুষকে সুরক্ষা, বন্যাকবলিত ১২টি জেলার মানুষের সুরক্ষা এবং আসন্ন ঈদে মানুষের ভিড় এড়ানো। রোজার ঈদে মানুষের অবাধ চলাচল, ভিড় সংক্রমণের মাত্রাকে বাড়িয়ে দিয়েছিল। কোরবানির ঈদে এ সমাগম ও ভিড় যেকোনও মূল্যে এড়াতে হবে। নিজেদের বেঁচে থাকার স্বার্থেই এটা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com