বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
করোনা মহামারিতেও থেমে নেই বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নের কাজ।

করোনা মহামারিতেও থেমে নেই বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নের কাজ।

বৈশ্বিক মহামারি করোনার কারনে দেশে উন্নয়ন কাজে কিছুটা বাধা এলেও এরই মধ্যে এখন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়ের বিভিন্ন চলমান মেগা প্রকল্প বাস্তবায়নে গতি সঞ্চার হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি আজ তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান।

ওবায়দুল কাদের বলেন শত প্রতিকূলতার মাঝেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প পদ্মাসেতু,মেট্রোরেল রুট-৬, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ অন্যান্য প্রকল্পের কাজ পুরোদমে চলছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন শেখ হাসিনা সরকার উন্নয়নমূখি সরকার, জনগণের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তায় চলমান উন্নয়ন প্রবাহ ধরে রেখেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সচেষ্ট।

বছরের পর বছর নানান দুর্যোগ মোকাবেলা করেই আজকের উদীয়মান অর্থনীতির দেশ বাংলাদেশ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন সংকটে নেতৃত্ব দেয়ে জনগণের দৃঢ় আস্থার অপর নাম দেশরত্ন শেখ হাসিনা।

সরকারকে এখন করোনার সংক্রমণ রোধ ও অসহায় মানুষের প্রোটেকশন, বন্যা কবলিত ১২ টি জেলার মানুষের সুরক্ষা এবং আসন্ন ঈদে মানুষের সমাগম তথা ভীড় এড়ানো এই তিনটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন রোজার ঈদে মানুষের অবাধ চলাচল,ভীড় ও সমাবেশে অংশগ্রহণ সংক্রমণের মাত্রাকে বাড়িয়ে দিয়েছিলো,তাই আসন্ন কোরবানির ঈদে এ সমাগম ও ভীড় যে কোন মূল্যে এড়াতে হবে- নিজের বেঁচে থাকার স্বার্থে।

সরকার নাকি জেল ভর্তি করে ফেলেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন অভিযোগ প্রসংগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিএনপির কোন শীর্ষ নেতা কিংবা কেন্দ্রীয় কমিটির কোন নেতা জেলে গেছেন?

তিনি পাল্টা রেখে বলেন ত্রাণ চুরিসহ নানান অপরাধে যারা গ্রেফতার হচ্ছেন তাদের পরিচয় -তারা অপরাধী। অপরাধীদের বিরুদ্ধে আইন আদালত ব্যবস্থা কি নিবে না?

ওবায়দুল কাদের বিএনপির চিহ্নিত অপরাধী ছাড়া উল্লেখযোগ্য কোন নেতা গ্রেফতার হয়েছে তা মির্জা ফখরুল সাহেবের কাছে জানতে চান।


বিএনপি প্রতিদিন অশ্লিল ভাষায় সরকারের বিরুদ্ধে বিষোদগার করলেও সরকার সহনশীলতার পরিচয় দিচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com