বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
গাজীপুরে সাফারি পার্কে জেব্রা ও কমনইলান্দ শাবকের জন্ম

গাজীপুরে সাফারি পার্কে জেব্রা ও কমনইলান্দ শাবকের জন্ম

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে কমনইলান্দ ও জেব্রা শাবকের জন্ম দিয়েছে। এর আগেও  এ দুই প্রাণীই শাবকের জন্ম দিয়েছিল। পার্কের আফ্রিকান সাফারি বেষ্টনিতে প্রাকৃতিকভাবেই শাবকগুলোর জন্ম হয়। এরা মুলত আফ্রিকার সাবানা অঞ্চলের চারণভূমিতে বসবাস করতে পছন্দ করে। উপযুক্ত পরিবেশ  পেয়ে সাফারি পার্কে জেব্রা ও কমনইলান্দ শাকবের জন্ম হল। জন্মের পর পর মায়ের সাথে বনের ভিতরেই বিচরণ করছে জেব্রা ও কমনইলান্দ শাবক।

গত ১৮ মে কমনইলান্দ শাবকের জন্ম হয়। আজ ২৮ মে জন্ম হলো জেব্রা শাবকের। শাবকগুলো সুস্থ্য সবল রয়েছে বলে জানান সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকতা (এসিএফ) তবিবুর রহমান।

পার্ক কতৃর্পক্ষ জানিয়েছে, সাফারি পার্কের আফ্রিকান সাফারি বেষ্টনিতে উন্মুক্ত বসবাস করে কমনইলান্দ। এ বেষ্টনিতে জেব্রা পালের বসবাস রয়েছে। পার্কের কোর সাফারির একটি অংশ আফ্রিকান সাফারি জোন। এখানে হরিণ, জিরাফ, অরিক্স, গ্যাজেল, ওয়াল্ডবিস্ট একত্রে  উন্মুক্ত বিচরণ করে। পার্কের নিজস্ব নিয়মে এদের খাবার দেওয়া হয়। পার্কে এখন শাবকসহ ১৯টি জেব্রা ও ৩টি কমনইলান্দ রয়েছে। 

সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান জানান, কমনইলান্দ সাধারণত একটি শাবকের জন্ম দেয়। এরা ৯ মাস গর্ভকালীন সময় পার করে। এদের গড় আয়ু বিশ থেকে পঁচিশ বছর। ফিমেল (নারী) কমনইলান্দ দুই থেকে তিন বছরে প্রাপ্তবয়স্ক হয়। মেইল ( পুরুষ) চার থেকে পাঁচ বছরে প্রাপ্ত বয়স্ক হয়। 

এদিকে জেব্রাও একটি শাবকের জন্ম দিয়ে থাকে। জেব্রা বার থেকে ১৩ মাস গর্ভকালীন সময় পার করে। গড় আয়ু বিশ বছর। পুরুষ  জেব্রা চার বছরে ও নারী জেব্রা  তিন বছরে প্রাপ্তবয়স্ক হয়।

তিনি বলেন, জন্ম নেওয়া কমনইলান্দ শাবকটি পুরুষ। এর আগে, সাতটি পুরুষ জেব্রা ও ১১টি নারী জেব্রা ছিল। জন্ম নেওয়া জেব্রা শাবকের লিঙ্গ নির্ণয় করা যায়নি।

ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিসুর রহমান জানান, কমনইলান্দ ও জেব্রা দল বেধে বসবাস করে। আফ্রিকার সাবানা অঞ্চলে এদের অবাধ বিচরণ। যেখানে গাঢ় সবুজ ঘাস রয়েছে। মাঝে মাঝে থাকে উঁচু গাছ। আফ্রিকা থেকেই সাফারি পার্কে আনা হয়েছে এ প্রাণিগুলো।  উপযুক্ত পরিবেশ পেয়ে শাবক জন্ম দিচ্ছে তারা।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকতা (এসিএফ) মো.  তবিবুর  রহমান জানান, জন্মের পরেই আমাদের নজরে আসে শাবক দুটি। মায়ের দুধ পান করছে সময় সময়। বনের ভিতরেই তাদের বিচরণ। আমরা আলাদা নজর রাখছি মা ও শাবকদের দিকে।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com