মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনাম :
লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা
পলাশে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ মামলা

পলাশে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ মামলা

নরসিংদীর পলাশে মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা ও বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। শনিবার দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের নির্দেশে উপজেলার বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। এসময় সামাজিক দূরত্ব না মানায় ও মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয়টি মামলায় জরিমানা আদায় করা হয়।


এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বলেন,মহামারি করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের নির্দেশক্রমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই উপজেলার বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

কেউ যদি সামাজিক দূরত্ব বজায় না রাখে ও মাস্ক ব্যবহার না করে অহেতুক বাইরে ঘুরাফেরা করে। তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যা প্রতিদিনই অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com