সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীকে অপহরণ, গ্রেপ্তার-৮

ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীকে অপহরণ, গ্রেপ্তার-৮

ঠাকুরগাঁও থেকে জুয়েল রানা(২৮) নামের এক ব্যবসায়ীকে অপহরণের ৮ ঘন্টার মধ্যে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার ও অপহরণকারী চক্রের ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের সহযোগিতায় একটি মাইক্রো থেকে অপহরণকারী চক্রের ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় হাত পা বাধা অবস্থায় অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।

এর আগে রাত দেড়টার দিকে অপহৃত ব্যবসায়ী জুয়েল রানার (২৮) মা আনজুয়ারা বেগম বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতদের আসামী করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন : জামালপুর জেলার আশারফুল ইসলাম আরিফ (২৭), কুড়িগ্রাম জেলার হুমায়ুন কবির (৪৫), জামালপুর জেলার আলাউদ্দিন (৩৫), বি-বাড়িয়া জেলার দেলোয়ার হোসেন (৩২), বগুড়া জেলার দেলোয়ার হোসেন (৪৫), নোয়াখালী জেলার সোহাগ (৩২), বি-বাড়িয়া জেলার আল আমিন (৩৫) ও মাইক্রোবাস চালক রাজশাহী জেলার সালাউদ্দীন (৩৯)।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের ১১ মাইল এলাকার জাফর আলী ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে পেট্রোল নিয়ে বাড়িতে ফিরছিলেন ব্যবসায়ী জুয়েল রানা। এসময় পাম্পের সামনে ঠাকুরগাঁও-প গড় সড়কে মোটরসাইকেলের পথরোধ করে জোরপূর্বক ব্যবসায়ী জুয়েলকে একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে একদল অপহরণকারী চক্র। পরে অপহরণকারীরা ব্যবসায়ীর মুঠোফোন দিয়ে তার পরিবারের কাছে ১৫ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে।

পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার শুক্রবার দিবাগত করে রাত ২টার দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের সহযোগিতায় যমুনা ব্রীজ এলাকায় মাইক্রোবাসটিকে আটক করা হয়। এরপর অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার ও অপহরণকারী ৮ জনকে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com