শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ দায়িত্ব নিলেন সুশীলা কার্কি

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ দায়িত্ব নিলেন সুশীলা কার্কি

আন্তর্জাতিক ডেস্ক-

নেপালে অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নেপালের রাষ্ট্রপতি ভবনে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে প্রথমবার কোনও নারী সরকারপ্রধান পেলো হিমলয় অঞ্চলের দেশটি। খবর এনডিটিভির।

এর আগে, নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের সাথে বৈঠক করেন দেশটির সেনাপ্রধান অশোক রাজ সিন্ডেল ও বিক্ষোভকারী শিক্ষার্থীরা। বৈঠকে জেন-জিদের দাবি মেনে নিয়ে সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়।

পরে শুক্রবার রাষ্ট্রপতির প্রেস উপদেষ্টা কিরণ পোখারেল এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। আজ রাত ৯টায় (স্থানীয় সময়) তার শপথ নেয়ার কথা রয়েছে।’

জেন-জিদের আন্দোলনে কেপি শর্মা অলির পদত্যাগে সুশীলা কার্কির প্রধানমন্ত্রীর পদে অসীন হলেন। ইতোমধ্যে গঠন করা হয়েছে ছোট আকারের একটি মন্ত্রিসভা।

সুশীলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি ছিলেন। বিচারক থাকাকালীন তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন এ কারণে জেন-জির কাছে তার জনপ্রিয়তা রয়েছে। ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সুশীলা কার্কি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com