সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
আফগানিস্তানে পুনরায় শক্তিশালী ভূমিকম্পের হানা

আফগানিস্তানে পুনরায় শক্তিশালী ভূমিকম্পের হানা

ফাইল ছবি।
ফাইল ছবি।

ডেস্ক রিপোর্ট-

আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে দেশটির প্রত্যন্ত দক্ষিণ-পূর্ব অঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে। ৬ দিনে আফগানিস্তানে এটি তৃতীয় ভূমিকম্প।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতের ওই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ। তবে ১৭ জনকে আহত অবস্থায় কুনার প্রাদেশিক হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।

গত রোববার দেশটির কুনার ও নাঙ্গারহার প্রদেশে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর মঙ্গলবার ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে বাড়ে ধ্বংসযজ্ঞের মাত্রা। এরমধ্যেই বৃহস্পতিবার রাতে আবারও কেঁপে উঠলো দেশটি।

এদিকে আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২শ’ ছাড়িয়েছে। এখনো ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক মরদেহ উদ্ধার হচ্ছে। তবে পাহাড়ি দুর্গম অঞ্চল হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার প্রচেষ্টা।

অন্যদিকে ভূমিকম্পে ঘরবাড়ি ধসে এ পর্যন্ত প্রায় সাড়ে ৩ হাজার মানুষ আহত হয়েছেন। সেই সঙ্গে ৬ হাজার ৭শ’র বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সবমিলিয়ে প্রত্যক্ষ-পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ৮৪ হাজার বাসিন্দা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com