শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
নিউইয়র্কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানি

নিউইয়র্কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানি

সংগৃহীত।
সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক-

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের  মহাসড়কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও অনেকে।

গতকাল শুক্রবার নিউইয়র্ক রাজ্যের পুলিশ এ তথ্য জানিয়েছে।

পর্যটকরা নায়াগ্রা জলপ্রপাত পরিদর্শন শেষে নিউ ইয়র্ক সিটিতে ফেরার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বাফেলো থেকে ২৫ মাইল (৪০ কিলোমিটার) পূর্বে অবস্থিত পেমব্রোকের কাছে ওই দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ভারত, চীন ও ফিলিপাইনের নাগরিক রয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থলে নিউ ইয়র্ক রাজ্যের পুলিশ কমান্ডার মেজর আন্দ্রে রে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই বাসের গতি বেশি থাকার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে।  তিনি বলেন, দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, বাসটিতে ৫৪ জন পর্যটক নিয়ে কানাডার সীমান্তে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাতের উদ্দেশ্যে যাত্রা করেছিল। বাসটি ফেরার পথে একটি মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com