শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় যুক্তরাষ্ট্র ভূমিকা রাখবে- ট্রাম্প

ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় যুক্তরাষ্ট্র ভূমিকা রাখবে- ট্রাম্প

সংগৃহীত।
সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক-

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় ভূমিকা রাখবে। তবে তিনি স্পষ্ট করেছেন, ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা মূলত ইউরোপীয় দেশগুলো দেবে, যুক্তরাষ্ট্র সেখানে ‘সমন্বয়কারীর’ ভূমিকায় থাকবে।

মঙ্গলবার (১৯ আগস্ট)  বিবিসির দেয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার অনুষ্ঠিত বৈঠকের পর ট্রাম্প বলেন, ইউরোপ ইউক্রেনকে সুরক্ষা দিতে এগিয়ে আসবে এবং যুক্তরাষ্ট্র তাদের এ উদ্যোগে সহায়তা করবে। তবে কী ধরনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হবে এবং কতটা কার্যকর হবে—তা এখনো স্পষ্ট নয়।

এদিকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সিএনএনকে জানান, রাশিয়া নাকি ন্যাটোর অনুচ্ছেদ–৫-এর মতো নিরাপত্তা নিশ্চয়তায় সম্মত হয়েছে।

ন্যাটোর ওই ধারায় বলা আছে, কোনো এক সদস্য রাষ্ট্রের ওপর আক্রমণ মানেই তা সবার ওপর আক্রমণ। তবে ট্রাম্প জানিয়েছেন, সোমবারের বৈঠকে এ প্রসঙ্গ ওঠেনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আগামী ১০ দিনের মধ্যেই নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ে সমঝোতা লিখিত আকারে চূড়ান্ত হবে। এ নিশ্চয়তার অংশ হিসেবে ইউক্রেন প্রায় ৯০ বিলিয়ন ডলারের (প্রায় ৬৬ বিলিয়ন পাউন্ড) মার্কিন অস্ত্র কেনার চুক্তিও করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com