মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
ডাকসু নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা 

ডাকসু নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা 

ফাইল ছবি।
ফাইল ছবি।

ক্যাম্পাস প্রতিনিধি –

নানাবিধ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫ এর তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত তফসিল অনুযায়ী এদিন সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তা হিসেবে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক  জসিম উদ্দিনকে দায়িত্ব দেয়া হয়েছে।

এবারে প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে মোট ৬টি কেন্দ্রে হবে ডাকসু নির্বাচন। সর্বশেষ ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী থেকে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের প্রার্থী ও ভোটার হতে পারবেন। এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন হয় ২০১৯ সালে।

তফসিলে বলা হয়েছে, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম চলবে ১১ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত। যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচনের ফলাফলও একই দিন অর্থাৎ ৯ সেপ্টেম্বর ভোট গণনা শেষে প্রকাশ করা হবে বলে তফসিলে উল্লেখ করা হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন পর ডাকসুর কার্যনির্বাহী পরিষদ পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com