শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে সিরাজ বাহিনীর ২ জন সদস্য আটক

কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে সিরাজ বাহিনীর ২ জন সদস্য আটক

স্টাফ রিপোর্টার-

ভোলার দৌলতখানে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে দুর্ধর্ষ ডাকাত সিরাজ বাহিনীর ২ জন সদস্যকে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ৪ রাউন্ড তাজা গোলা, ৫ রাউন্ড কার্তুজ এবং ২ টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

মঙ্গলবার (৩ জুন) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ  রাত ১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন খয়েরহাট বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকায় ২ টি বাড়ি তল্লাশি করে অস্ত্র তৈরির কারিগর ও দুর্ধর্ষ ডাকাত সিরাজ বাহিনীর ০২ জন সদস্যকে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২২ রাইফেলের ৪ রাউন্ড তাজা গোলা, ৫ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং ২ টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

আটককৃত মোঃ শহীদ (৪৮) ও মোঃ শাহাবুদ্দিন (৪৫) দুজনেই ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন দক্ষিণ জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা।

আটককৃত ডাকাতদের জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে দৌলতখান থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com