মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মসজিদুল হারাম ও নববিতে ঈদ জামাতে ইমামতি করবেন যারা

মসজিদুল হারাম ও নববিতে ঈদ জামাতে ইমামতি করবেন যারা

নিজস্ব প্রতিবেদক

মসজিদুল হারামে পবিত্র ঈদুল আজহার নামাজে ইমামতি করবেন বিশ্বখ্যাত কারি শায়খ মাহের আল-মুয়াইকিলি। আর পবিত্র মসজিদে নববিতে ইমামতি করবেন শায়খ ড. সালেহ আল-বুদাইর। বিষয়টি নিশ্চিত করেছে দুই পবিত্র মসজিদবিষয়ক জেনারেল প্রেসিডেন্সি।

মসজিদে নববির খতিব প্রসিদ্ধ ইমাম, বিশিষ্ট ইসলামিক স্কলার ও খতিব শায়খ ড. সালেহ আল-বুদাইর সুললিত কোরআন তেলাওয়াতের জন্য বেশ জনপ্রিয়। তিনি সৌদি আরবের হাফুফ শহরে জন্মগ্রহণ করেন। ১৯৮৫ সালে হাই স্কুলের ছাত্র অবস্থায়ই তিনি নামাজের ইমামতি শুরু করেন। তিনি মোহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে স্নাতক করেন এবং ইসলামি আইনে বিশেষজ্ঞতা অর্জন করেন।

ড. শায়েখ মাহের আল-মুয়াইকিলি দীর্ঘ ১৮ বছর ধরে মসজিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি জানুয়ারি ১৯৬৯ সালে পবিত্র মদিনায় জন্মগ্রহণ করেন। উম্মুল কোরা ও কিং সাউদ বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা অর্জন করেন শায়েখ মাহের। মদিনার টিচার্স ট্রেনিং কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভের পর তিনি গণিত অধ্যয়ন করেন এবং মক্কা মোকাররমায় শিক্ষক হিসেবে কাজ শুরু করেন।

আগামী বৃহস্পতিবার (৫ জুন) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ সময় মহান আল্লাহর মেহমানেরা আরাফাতের ময়দানে উপস্থিত হবেন।

সূত্র: সৌদি গেজেট

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com