মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা
গাজীপুরে শাশুড়িকে গুলি করায় জামাই আটক

গাজীপুরে শাশুড়িকে গুলি করায় জামাই আটক

গাজীপুরে শাশুড়িকে লক্ষ্য করে গুলি করার অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছে লোকমান হোসেন (৩৬) নামে এক জামাতা। শুক্রবার (৩ জুলাই) বিকেলে তাকে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার হক মার্কেট এলাকা থেকে পিস্তল ও গুলিসহ আটক করেছে পুলিশ।আটক লোকমান হোসেন হক মার্কেট এলাকার রুস্তম আলী হাজীর ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) এ.কে. এম আহসান হাবীব জানান, লোকমান একই এলাকায় বিয়ে করেন। তার একটি বাড়ি নির্মাণাধীন রয়েছে। ওই বাড়ি নির্মাণের জন্য তিনি শ্বশুর বাড়িতে টাকা দাবি করে বিভিন্ন সময় পিস্তলের ভয় দেখিয়ে টাকা আদায় করতেন।

শুক্রবার দুপুরে লোকমান ফের টাকা দাবি করেন।এ সময় তার শাশুড়ি বাড়ি মেয়ের (লোকমানের স্ত্রী) নামে লিখে দিতে বলেন। এই নিয়ে শাশুড়ি-জামাইয়ের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে লোকমান শাশুড়িকে লক্ষ্য করে গুলি ছুড়ে, তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। খবর পেয়ে অভিযান চালিয়ে লোকমানকে আটক করা হয়েছে।

তার নির্মাণাধীন বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com