মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আমরা ‘হানাহানি-বিদ্বেষমুক্ত একটা শান্তির দেশ চাই’- সেনাপ্রধান

আমরা ‘হানাহানি-বিদ্বেষমুক্ত একটা শান্তির দেশ চাই’- সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার –

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন,আমরা হানাহানি-বিদ্বেষমুক্ত একটা শান্তির দেশ চাই।

তিনি বলেন, ‘বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এদেশে হাজার হাজার বছর ধরে সকল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা সবাই শান্তিতে বসবাস করে আসছি। আমরা হিংসা-বিদ্বেষ বিহীন একটি দেশ গড়ে তুলতে চাই। আমরা চাই, সবাই এক সঙ্গে এখানে সুন্দরভাবে বসবাস করবো।’

আজ রবিবার (১৩ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠান শেষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ‘আজকের এই অনুষ্ঠান সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ আজকের অনুষ্ঠান। এখানে সম্প্রীতির সমাবেশ ঘটেছে। আমরা বুদ্ধের নীতি অনুসারে দেশকে গড়ে তুলতে চাই। সেই উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘যৌবনের বড় সময় পার্বত্য চট্টগ্রামে কাটিয়েছি। বিভিন্ন মত থাকলেও একে অপরকে শ্রদ্ধার মনোভাব থাকতে হবে।’

এ সময় পার্বত্য চট্টগ্রামে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা চাই পার্বত্য চট্টগ্রামে যেন শান্তিশৃঙ্খলা বজায় থাকে। সেখানে শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় সবই করবে সেনাবাহিনী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com