বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট –

চারদিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৯ মার্চ) রাত ৮টা ১০ মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

এর আগে, শনিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন প্রধান উপদেষ্টা। এ সময় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রধান প্রোটোকল কর্মকর্তা হং লেই তাকে বিদায় জানান।

এই সফরে দেশটির হাইনান প্রদেশে অনুষ্ঠেয় দ্য বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাছাড়া, দেশটির প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের সাথে বৈঠক করেন তিনি।

বৈঠকে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীনের শক্ত অবস্থানের প্রত্যাশা করেন ড. ইউনূস। এক চীন নীতির প্রতি ঢাকার অবস্থান পুনর্ব্যক্ত করে তিস্তা বহুমুখী প্রকল্পে বেইজিংয়ের আগ্রহকে স্বাগত জানান তিনি। অপরদিকে রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকার পাশে থাকার কথা বলেন চীনা প্রেসিডেন্ট।

এর পাশাপাশি সফরে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া ২১০ কোটি ডলারের বিনিয়োগ-ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দেয় দেশটি।

অন্যদিকে, চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে কারখানা স্থানান্তরের আমন্ত্রণও জানান প্রধান উপদেষ্টা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com