শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজধানীর একটি আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

রাজধানীর একটি আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

ডেস্ক রিপোর্ট –

রাজধানীর শাহজাদপুরের বাশতলা এলাকার একটি বহুতল ভবনের রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টা ১৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সৌদিয়া হোটেল নামে ওই ৬ তলা আবাসিক হোটেলের দ্বিতীয় তলায় আগুন লাগে। সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ২ ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস আরও জানায়, পরে ভবনের ষষ্ঠতলা থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একটি মরদেহ বাথরুমের ভেতরে ও তিন জনের মরদেহ সিঁড়ির গোড়ায় পড়ে থাকতে দেখা যায়। সিড়ির দরজায় তালা দেয়া ছিল।

নিহত ৪ জনের সবাই পুরুষ। তবে তাদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। ভেতরে আর কোনো হতাহত আছে কিনা তা নিশ্চিত হতে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এদিকে, আগুনের ঘটনায় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ওই এলাকায় চলাচলরত সাধারণ মানুষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com