বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আচরণবিধি লঙ্ঘনের দায় সংশ্লিষ্ট দলকেই নিতে হবে-সিইসি

আচরণবিধি লঙ্ঘনের দায় সংশ্লিষ্ট দলকেই নিতে হবে-সিইসি

ডেস্ক রিপোর্ট –

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন,নিজ নিজ দলের আচরণবিধি লঙ্ঘনের দায় ওই দলকেই নিতে হবে বলে। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে প্রত্যেকটা দলের কাছ থেকে দলিলে সই নিতে পারে ঐক্যমত কমিশন। তাহলে সুষ্ঠু নির্বাচন করা অনেকটা সহজ হবে।

আজ রবিবার (২ মার্চ) ৭ম জাতীয় ভোটার দিবসের এক আলোচনা সভা শেষে এমন মন্তব্য করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে ২০২৪ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন সিইসি। এছাড়া উদ্বোধন শেষে ভবনের সামনে থেকে নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার জানান, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫। আর নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৭৯ হাজার ৬৬৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৯৯৪ জন । ভোটার বৃদ্ধির হার ১.৫৪ শতাংশ।

আলোচনা সভা শেষে সিইসি বলেন, ভোটসন্ত্রাস করে আপাত জেতা যায়। কিন্তু শেষ পর্যন্ত দল ও দেশের জন্য তা ভালো হয় না। কেউ এ ধরনের কাজ করবে না বলেও আশা ব্যক্ত করেন তিনি। সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ক্ষেত্রে বিভিন্নদলের বিপরীতমুখী বক্তব্যে কমিশন চিন্তিত নয় বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার ।

এসময় এবার ভোটারদের ভোটে ফেরার আগ্রহ তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী ৩০ জুনের মধ্যে আবারও নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। এটি একটি চলমান প্রক্রিয়া। এরপরেও ভোটার নিবন্ধিত হবে বলে জানান তিনি।

নির্বাচনের মতো কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে কমিশন; এমনটা উল্লেখ করে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সুষ্ঠু নির্বাচন ইসির একার পক্ষে সম্ভব নয়, সকলের সহযোগিতা কাম্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com