বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কোস্টগার্ডের আধুনিকীকরণে সরকার সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

কোস্টগার্ডের আধুনিকীকরণে সরকার সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ডেস্ক রিপোর্ট-

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোস্টগার্ডের আধুনিকীকরণে সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ‌ কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা জানান তিনি।

তিনি জানান, ছাত্র জনতার আন্দোলনের মাধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। সেই ধারাবাহিকতায় কোস্টগার্ড সদস্যরাও কাজ করে যাচ্ছে। কোস্টগার্ড নিয়মিত টহল দিয়ে সীমান্ত পাহারা দিচ্ছে। সাগর নদীতে মৎস্যজীবীদের নিরাপত্তায় সফলভাবে কাজ করে যাচ্ছে।

সরাষ্ট্র উপদেষ্টা জানান, আন্দোলন পরবর্তী সময়ে কোস্টগার্ড সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। একইসাথে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ধরতে অভিযানে অংশ নিয়ে গ্রেফতার করেছে।

তিনি আরও জানান, কোস্টগার্ডকে আধুনিকায়নের সব ব্যবস্থা নিয়েছে সরকার। হেকিকপ্টার বোর্ড সংযুক্তির মাধ্যমে আরও আধুনিকায়নের কাজ চলছে। সমুদ্রসীমা সুরক্ষিত রাখতে কোস্টগার্ড সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com