বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সুলভ মূল্যে চাল বিতরণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে সরকার

সুলভ মূল্যে চাল বিতরণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে সরকার

ডেস্ক রিপোর্ট-

রমজানে সুলভ মূল্যে চাল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে একথা জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, এই কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে ৩০ টাকা কেজি দরে ১৫ কেজি করে চাল দেয়া হবে। চাল বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, রমজানকে সামনে রেখে মার্চ এবং এপ্রিল মাসে দেড় লাখ টন করে মোট তিন লাখ টন চাল দেয়া হবে। মার্চ-এপ্রিল মাসের খাদ্যবান্ধব কর্মসূচির চাল সাধারণ মানুষের হাতে পৌঁছাতে ঢাকা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন শহরে ম্যাজিস্ট্রেট মাঠে থেকে কর্মসূচি তত্ত্বাবধায়ন করবেন। এই কর্মসূচির আওতায় ঢাকায় ১১৭টি পয়েন্টে ৭০টি ট্রাকে চাল বিক্রি হবে বলেও জানান তিনি।

আলী ইমাম মজুমদার আরও জানান, দেশে এখন পর্যন্ত যত ভালো নির্বাচন হয়েছে সেটা প্রশাসনের হাত দিয়ে হয়েছে। আবার খারাপ নির্বাচনও প্রশাসনের হাত দিয়েই হয়েছে। প্রশাসনকে যেভাবে ব্যবহার করা হয়, সেভাবেই তারা কাজ করে। আমরা আশা করব, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রশাসনের হাত দিয়েই ভালো নির্বাচন হবে।

এসময় খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের সচিবসহ দুই মন্ত্রণালয়ের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com