সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ডেস্ক রিপোর্ট-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে ঢাকাসহ দেশের বিভাগীয় শহরের আটটি কেন্দ্রে শুরু হয় এই পরীক্ষা এবং শেষ হয় দুপুর সাড়ে ১২টায়।

নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়। পরীক্ষার বিষয়ে প্রবেশপত্রে কিছু নির্দেশনা দেয়া হয়। এর মধ্যে রয়েছে, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূলকপি সঙ্গে নিয়ে আসতে হবে। প্রশ্ন ও উত্তরপত্রে সব লেখায় কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে। সব ধরনের পেনসিলের ব্যবহার নিষিদ্ধ।

এ ছাড়া সব ধরনের ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোন, ব্লু-টুথ বা টেলিযোগাযোগ করা যায় এমন কোনো ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র পরীক্ষার হলে নেয়া নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে হলে কোনো পরীক্ষার্থীর কাছে এমন কোনো ডিভাইস পাওয়া গেলে তার ভর্তি পরীক্ষা বাতিল হবে।

গত ২৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়েছেন সোয়া লাখ শিক্ষার্থী। আর ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com