বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফ্যাসিবাদ বিদায় নিলেও তাদের দোসররা দেশবিরোধী ষড়যন্ত্র করছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

ফ্যাসিবাদ বিদায় নিলেও তাদের দোসররা দেশবিরোধী ষড়যন্ত্র করছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ডেস্ক রিপোর্ট-

ফ্যাসিবাদ বিদায় নিলেও তাদের দোসররা দেশবিরোধী ষড়যন্ত্র করছে মন্তব্য করে অন্তর্বর্তীকালীন সরকারের  স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের পর দেশে আর কোনো ডেভিল থাকবে না।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর রাজারবাগে মানবাধিকার ও পরিবেশবিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

গণ-অভ্যুত্থানে জড়িত কোনো আসামি যাতে জামিনে মুক্তি পেয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেই দিকে সংশ্লিষ্টদের বিশেষ নজর দিতে হবে। বর্তমানে তারা নৈরাজ্য সৃষ্টি করে তাদের অবস্থান জানান দিচ্ছে।

এ অবস্থায় ফ্যাসিবাদ বিদায় নিলেও দোসররা দেশবিরোধী ষড়যন্ত্র করছে উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের পর আর কোনো ডেভিল থাকবে না জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, এরইমধ্যে উল্লেখযোগ্য অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। সবাইকে আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে।

উপদেষ্টা বলেন, প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে৷ ডেভিল হান্ট সফল করতে হবে। শান্তি ও শৃঙ্খলা রক্ষায় বাহিনী ও বিচার বিভাগের সমন্বয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যেন জামিন পেয়ে আবারও তারা অপরাধে না জড়ায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com