রবিবার, ১৪ Jun ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
চলমান ডেভিল হান্ট অপারেশন হতে ৮২ জনকে আটক

চলমান ডেভিল হান্ট অপারেশন হতে ৮২ জনকে আটক

ডেস্ক রিপোর্ট-

দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ গাজীপুর জেলায় এখন পর্যন্ত ৮২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে গাজীপুরের পাঁচটি থানায় ৪০ জন এবং মহানগরের আট থানায় ৪২ জনকে আটক করা হয়েছে।গতকাল শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করেছে গাজীপুর জেলা ও মহানগর পুলিশ।

আজ রবিবার (০৯ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চলমান রয়েছে। অপারেশন ডেভিল হান্টে ৪০ জনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করেছে। এর মধ্যে গাজীপুর মহানগরের আটটি থানায় মোট ৪২ জনকে আটক করার কথা জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।

এর মধ্যে পূবাইল থানায় দুজন, মেট্রো সদর থানায় ১৬ জন, বাসন থানায় সাতজন, টঙ্গী পূর্ব থানায় সাতজন, গাছা থানায় পাঁচজন, কোনাবাড়ী থানায় দুজন ও কাশিমপুর থানায় তিনজনকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশন মো. জাহিদুল হাসান জানান, গাজীপুর মহানগর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করছে মেট্রোপলিটন পুলিশ। উক্ত অভিযানটি চলমান রয়েছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com