বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ বন্ধ ঘোষণা

সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ বন্ধ ঘোষণা

ডেস্ক রিপোর্ট-

সেন্টমার্টিনে দুই মাস পর্যটক যাওয়ার পর শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে বন্ধ রয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল। ফলে আজ থেকে কোনো পর্যটক দ্বীপে ভ্রমণ করতে পারবেন না।

বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পূর্বে নেওয়া সিদ্ধান্ত মোতাবেক আগামী ৯ মাস দ্বীপে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে। সবর্শেষ শুক্রবার ৩১ জানুয়ারি পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিন দ্বীপে গিয়েছিল।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সরকারি বিধিনিষেধ অনুযায়ী গত দুই মাস ডিসেম্বর-জানুয়ারি দ্বীপে পর্যটক ভ্রমণে এসেছিল তাও সীমিত পরিসরে। গতকাল শুক্রবার ভ্রমণে শেষ সময় ছিল। আজ শনিবার পহেলা ফেব্রুয়ারি থেকে দ্বীপে কোনো পর্যটক নেই। সব পর্যটক গতকাল নিজ গন্তব্যে চলে গেছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মতে, ৩১ জানুয়ারি পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণের শেষ সময় ছিল। পহেলা ফেব্রুয়ারি থেকে সরকারি সিদ্ধান্ত মতে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে পর্যটক ছাড়া সেন্টমার্টিনে অন্যান্য ট্রলার চলাচল করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com